আলমডাঙ্গার এরশাদপুর এলাকা থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন গ্রেফতার, সামারী ট্রায়ালে কারাদন্ড

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গার এরশাদপুর এলাকা থেকে টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে| বৃহস্পতিবার রাত ১০টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃত নাঈম আলী (২৭) এরশাদপুর চাষীপাড়ার মুকুল আলীর ছেলে| এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ পিচ টাপেন্টাডল ট্যাবলেট| পরে তাকে সামারী ট্রায়ালের মাধ্যমে কারাদন্ড প্রদান করা হয়|
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গার থানার এস আই কাজী শফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ আলমডাঙ্গা পৌরসভার এরশাদপুর গ্রামের মোঃ মুকুল আলীর বাড়ীর সামনে থেকে মোঃ নাঈম আলীকে আটক করে| এ সময় তার কাছ থেকে ২ পিচ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়| পরে গ্রেফতারকৃত আসামীকে সংক্ষিপ্ত বিচার আদালতে সামরী ট্রায়াল এর মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়| আদালত আসামী মোঃ নাঈম আলীকে ১ বছর সশ্রম কারাদন্ড ও ৫০০/- টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।