অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ জন নারী-পুরুষ আটক মাদক ও ঔষধ উদ্ধার

স্টাফ রিপোর্টার
অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে ৪ জনকে আটক করা হয়েছে| গত বৃহস্পতিবার বিজিবি মহেশপুর সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করে| ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন তৃতীয় লিঙ্গ| অপরদিকে গতকাল শুক্রবার পৃথক আরো দুটি অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় ঔষধ ও গাঁজা উদ্ধার করা হয়েছে|
৫৮-বিজিবি জানায়, গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৪-এস এর নিকট গয়েশপুর গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৮৩০ গ্রাম ভারতীয় গাঁজা আটক করা হয়| একই দিন ভোর সাড়ে ৫টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৪-এস এর নিকট গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করহ য়| এ সময় আসামীবিহীন ৪ হাজার ৩৬০ পিস ভারতীয় ঔষধ উদ্ধার করা হয়| উদ্ধারকৃত ঔষধের মূল্য ১৩ লাখ ৫ হাজার টাকা|
অপরদিকে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার- ৬০/৮০-আর এর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ আব্বাস হোসেন এর নেতৃত্বে টহল দেয়া হচ্ছিল| এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে অনুপ্রবেশকালে ৪ জনকে আটক করা হয়| এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ২ জন তৃতীয় লিঙ্গের মানুষ রয়েছে| আটককৃতদের মহেশপুর থানা হস্তান্তর করা হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।