আসমানখালী বাজারে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতের র‌্যালি ও সিরাত মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে জামায়াতে ইসলামী গাংনী ইউনিয়ন শাখার উদ্যোগে র‌্যালি ও সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা থেকে  এশা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচির অংশ হিসেবে বিকেলে গাংনী মোড় থেকে আসমানখালী বাজারে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে  মাগরিব নামাজের পর  আসমানখালী বাজারে সিরাত মাহফিল অনুষ্ঠিত হয়।
গাংনী ইউনিয়ন জামায়াতের আমীর হাজী আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিরাত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি.এ সাংগঠনিক থানা শাখার আমীর  আব্বাস উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও তরুণ বক্তা হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ। বক্তব্যে তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে রাসুল (সা.)-এর আদর্শ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর মো. সেলিম রেজা, থানা সেক্রেটারি মো. কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য ও গাংনী ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজহারুল ইসলাম এবং গাংনী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাওলানা মিজানুর রহমান। সিরাত মাহফিলটি সঞ্চালনা করেন গাংনী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মাসুদুর রহমান।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।