জীবননগর গয়েশপুর সীমান্ত থেকে ভারতে পাচারকালে ইলিশ মাছ আটক, মাদক উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর উপজেলার গয়েশপুর সীমান্ত এলাকা থেকে ইলিশ মাছ ও মাদক উদ্ধার করা হয়েছে। গত দুই দিনে বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতের পাচারকালে ইলিশ মাছ আটক করে। এছাড়াও ভারত থেকে পাচার করে আনা মদ ও গাাঁজা উদ্ধার করা হয়। তবে এ সসব ঘটনায় কাউকে আটক করা হয়নি।
৫৮-বিজিবির সহকারী পরিচালক জানায়, গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার মেদিনীপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৩/২-এস এর নিকট মেদিনীপুর গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৩২ বোতল ভারতীয় মদ ও ৩ কেজি গাঁজা আটক করা হয়।
অপরদিকে গতকাল রবিবার রাত ১টার দিকে গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/১-এস এর কাছে গয়েশপুর গ্রামে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০ কেজি ইলিশ মাছ আটক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।