পদ্মবিলা প্রতিনিধি
আলমডাঙ্গা উপজেলার আইলহাস ইউনিয়নের খাস বাগুন্দ গ্রামে গোয়ালঘর থেকে একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে মহিষ চুরির ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে খাস বাগুন্দ গ্রামের হোসেন আলীর ছেলে শওকতের গোয়ালঘর থেকে একটি মহিষ চুরি হয়ে যায়। রাতের কোনো একসময় চোরেরা গোয়ালঘরে প্রবেশ করে মহিষটি নিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর মহিষটি খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি। চুরির ঘটনায় এলাকায় আতংক সৃষ্টি হয়েছে।
আলমডাঙ্গার খাস বাগুন্দ গ্রামে গোয়ালঘর থেকে মহিষ চুরি



