চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার
উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার ২০২৬ সালের দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।  গতকাল বুধবার সকাল ১০ মাদ্রাসার হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার মো: আনিসুর রহমান। তিনি তাঁর বক্তব্যে কৃতী শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। মাদ্রাসার গভর্নিং বডির  সভাপতি মো: মাহমুদুল হক পল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জান্নাত আলী। গভর্নিং বডির  সভাপতি মাহমুদুল হক পল্টু বলেন, শিক্ষার্থীদের এই গৌরবময় অর্জনে তাদেরকে অভিনন্দন  এবং ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের নিয়োজিত হয়ে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা তথা দেশের মুখ উজ্জ্বল করবে।
    সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃতী শিক্ষার্থীদের হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এর আগে কৃতিত্বের সাথে  উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে লাল গোলাপের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসের সরকারি পরিদর্শক মোতাসিম বিল্লাহ, গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি,  অভিভাবক সদস্য ও রেলবাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, মতিয়ার রহমান প্রমুখ ।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক রকিবুল ইসলাম (ইসলাম রকিব)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে অভিব্যক্তি  ব্যক্ত করে জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত শিক্ষার্থী সাদিক বিন রাফাত আলামিন।  শিক্ষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন আরবি বিষয়ের প্রভাষক হায়দার আলী ও সহকারি শিক্ষক (আরবি)  সোলাইমান। সংবর্ধনা অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি সহকারি অধ্যাপক শরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক আবু যায়েদ আনসারি ও প্রভাষক মাসুদুর রহমান।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে ‘জুলাই অভ্যুত্থান দিবস ২০২৬’ উপলক্ষে চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার আয়োজনে অনুষ্ঠিত চিত্রাংকন, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়। প্রসংগত দাখিল পরীক্ষায় চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসা থেকে ৩ জন জিপিএ-৫ সহ ৩৮ জন শিক্ষার্থী কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।