জীবননগর সীমান্ত থেকে ভারতীয় ডিএনএ টেষ্ট কীট ও কীটনাশক উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর ও মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে  ভারতীয়  ডিএনএ টেষ্ট কীট ও কীটনাশক উদ্ধার করা হয়েছে। গত সোমবার বিজিবি পৃথক দুটি অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি।
৫৮-বিজিবি জানায়, গত সোমবার রাক ১০ টার দিকে জীবননগর উপজেলা নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৬/৬-এস এর নিকট মিন্টু মিয়ার আম বাগানে হাবিলদার মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময়  আসামীবিহীন ২৮৬ পিস ভারতীয় ডিএনএ টেষ্ট কীট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিএনএ টেষ্ট কীটের মূল্য ৬৭ লাখ ২১ হাজার টাকা।
এদিকে এর আগে একই দিন বিকাল ৪টার দিকে কুমিল্লাপাড়া বিওপি’র  সীমান্ত পিলার-৬০/৪৫-আর এর নিকট  কুমিল্লাপাড়া গ্রামে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ৩৪ প্যাকেট কীটনাশক উদ্ধার করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।