স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। সোমবার বিকাল ৫টায় চুয়াডাঙ্গা শহরের রেলবাজারে অবস্থিত ট্রাফিক অফিস পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সদর ট্রাফিক অফিসের দৈনন্দিন কার্যক্রম ও রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি চুয়াডাঙ্গা শহরকে যানজটমুক্ত রাখা ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে অধিক সহিষ্ণুতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি দেশপ্রেম নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার নির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি ফাঁড়ির মেসে মানসম্মত খাবার সরবরাহ, দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিস্কার-পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুসারে ফোর্সের ছুটি প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন টিআই (প্রশাসন) মোঃ আমিরুল ইসলাম, টিআই সরোয়ার খানসহ ট্রাফিক পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।
চুয়াডাঙ্গা ট্রাফিক অফিসের বার্ষিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান



