স্টাফ রিপোর্টার
খসড়া নিরাপদ খাদ্য (মোড়কবদ্ধ খাদ্য লেবেলিং) প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্তকরণ এবং সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নের বিষয়ে ক্যাম্পেইন কর্মসূচি শুরু হয়েছে। সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স এর সহযোগিতায় ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। ক্যাম্পেইনের অংশ হিসেবে শনিবার বেলা ১১ টায় জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মোড়কে অতিরিক্ত লবন, চিনি ও ট্রান্স ফ্যাট এর পরিমান জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই এই দাবীতে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ক্যাম্পেইন কর্মসূচির মধ্যে রয়েছে জনস্বার্থে খসড়া নিরাপদ খাদ্য প্রবিধানমালা ২০২৬ দ্রুত চূড়ান্ত করে গেজেট আকারে প্রকাশ ও বাস্তবায়নের জন্য রাজনৈতিক নেতা/জনপ্রতিনিধিদের সমর্থন সংগ্রহ, অবস্থান কর্মসূচি এবং খাদ্য প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপী প্রদান।
প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন দর্শনা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ রেজাউল করিম, রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, নারী নেত্রী জাহানারা বেগম, জেলা কৃষক জোটের নির্বাহী সদস্য ইয়াকুব আলী জোয়ার্দ্দার, শাহ জালাল, আব্দুল কাদির সোহান, বিপ্লব হোসেনসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ।
খাদ্যের মোড়কে অতিরিক্ত লবন ও চিনির পরিমাণ জানতে স্বাস্থ্য সতর্কবাণী চাই শীর্ষক চুয়াডাঙ্গায় অবস্থান কর্মসূচি



