মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে রাতের আঁধারে ৩ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মাঠে গিয়ে জমির কলাগাছ কাটা অবস্থায় দেখতে পান জমির মালিক। রাতের কোন এক সময় দুর্বৃত্তরা দুই কৃষকের কলাগাছ বিনষ্ট করে।
স্থানীয়রা জানিয়েছে, গাংনী উপজেলার চরগোয়াল গ্রামের মাঠে বর্গা নেওয়া জমিতে চাষ করেছিলেন আলফাজ ও রিপনসহ আরও বেশ কয়েকজন চাষী। সকালে মাঠে গিয়ে দেখতে পায় তিন বিঘা জমির সকল কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। জমিতে থাকা প্রতিটি গাছ দ্বিখন্ডিত করে দেওয়া হয়েছে। এতে আনুমানিক সাড়ে ৪ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।ি
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, উপজেলার চরগোয়াল গ্রাম মাঠের প্রায় তিন বিঘা জমির কলাগাছ রাতের আধারে দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ক্ষতিগ্রস্ত কৃষকদের সাথে কথা বলে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য ইতিমধ্যেই তদন্ত কাজ শুরু করেছে।
গাংনীতে কৃষকের তিন বিঘা জমির কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা



