জীবননগরে বাল্যবিয়ে, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সচেতনতামূলক সভা

জীবননগর অফিস
জীবননগরে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, মাদকের কুফল, অনলাইন জুয়া এবং শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার বন্ধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডেশন ও লোকমোর্চার যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার কেডিকে ইউনিয়নের কাসেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি।
কাসেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা লোকমোর্চার সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সমাজসেবক কৌশিক আহমেদ জনি, কেডিকে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি দাউদ হোসেন ও সাধারণ সম্পাদক রফিউল আলিম।
সভায় বক্তারা বাল্যবিবাহের ক্ষতিকর দিক ও এর সামাজিক প্রভাব তুলে ধরেন। পাশাপাশি নারী নির্যাতন প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্ব, মাদক ও অনলাইন জুয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে শ্রেণিকক্ষে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়।
অনুষ্ঠানে জীবননগর উপজেলার নবাগত ইউএনও সুমাইয়া সুলতানা এ্যানিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে চলতি বছরের এসএসসি পরীক্ষায় কাসেম আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া তিন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।