আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে জামায়াতের র‌্যালি

ঝিনাইদহ অফিস
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগ। গতকাল বুধবার  বিকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়।
র‌্যালিতে শহর আমীর অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা নায়েবে আমীর ও পৌর মেয়র পদপ্রার্থী আব্দুল আলীম, উপজেলা সহকারী সেক্রেটারি ও এমপি পিএস আলমগীর হোসেন, মধুহাটি ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসাইন, শহর যুব বিভাগের সভাপতি আসাদুজ্জামান মাহবুব,সাবেক শহর শিবিরের সভাপতি রাজু আহমেদ, শহর শিবিরের সভাপতি ওবায়দুল্লাহসহ দলীয় নেতাকর্মীরা। র‌্যালিতে বিপুলসংখ্যক যুবক ও দলীয় নেতাকর্মী অংশ নেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।