কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ে ছাগল পালন বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
ক্ষুদ্র উদ্যোক্তা তৈরীতে ছাগল পালন ও তার প্রাথমিক চিকিৎসা বিষয়ক ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগিতায় “ক্ষুদ্র উদ্যোক্তা তৈরীতে উন্নত মাচা ঘরে ছাগল পালন কর্মসূচি”র আওতায় এ প্রশিক্ষন দেয়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় মোমিনপুর ইউনিয়নে কাথুলী মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপি এ প্রশিক্ষণ দেয়া হয়।
রিসো’র নির্বাহী পরিচালক জাহিদুল ইসলামের সভাপতিত্বে অুনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন উপজেলা প্রাণীসম্পদ অফিসের ভেটেরিনারি সার্জন ডাঃ নূর মোহাম্মাদ। বিশেষ অতিথি ছিলেন কাথুলী মাধ্যমিক বিদ্যায়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আব্বুর রাজ্জাক। এর আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো: দারুল ইসলাম।
প্রশিক্ষণে ছাগল পালনের গুরুত্ব, ছাগলের জাত পরিচিতি , আধুনিক খামার তৈরী, সঠিক পরিচালনার নিয়ম, ছাগলের সাধারণ রোগের লক্ষণ শানাক্তকরণ, প্রাথমিক চিকিৎসা, বাসস্থান, ছাগল খাসিকরণ, ছাগলের পুষ্টি ও সুষম খাদ্যের তালিকা, প্রজনন ব্যবস্থাপনা ও বাচ্চার যত্ন, ছাগল পালনের আয়-ব্যয়ের হিসাব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। “ক্ষুদ্র উদ্যোক্তা তৈরীতে উন্নত মাচা ঘরে ছাগল পালন কর্মসূচি” আওতায় ইতিমধ্যেই চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের মাছের দাইড় গ্রামে ১৪ জন নারীকে ছাগল পালনের উপযোগী ১৪ টি উন্নত মাচা ঘর তৈরী করে দেওয়া হয়েছে। ১৪ জনকে ২৮ টি মা ছাগল প্রদান করা হবে। প্রশিক্ষণে সার্বিক সহযোগিতায় ছিলেন প্রকল্প সুপারভাইজার মোঃ মামুনুর রশিদ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।