চুয়াডাঙ্গায় ‘প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ডকাপ’ ফুটবল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় ‘প্রাইম মিনিস্টার্স জাতীয় গোল্ডকাপ’ ফুটবল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| আলোচনা সভায় প্রতিষ্ঠান টিম গঠনের নির্দেশনা দেয়া হয়েছে| এই প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে যশোর শিক্ষা বোর্ডের আওতাধীন সকল স্কুল ও কলেজকে দ্রুত ফুটবল টিম গঠনের নির্দেশ দেওয়া হয়েছে| যশোর শিক্ষা বোর্ডের এক অফিশিয়াল বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা জারি করা হয়|

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের অধীনে থাকা প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের ছেলে ও মেয়ে শিক্ষার্থীদের সমš^য়ে পৃথক ফুটবল টিম গঠন করতে হবে| টিম গঠনের পর নির্ধারিত নমুনা অনুযায়ী খেলোয়াড়দের (ছাত্র ও ছাত্রী) নামের একটি চূড়ান্ত তালিকা ˆতরি করতে হবে| প্রতিষ্ঠান প্রধানের ¯^াক্ষর ও সিলমোহর স¤^লিত এই তালিকাটি আগামী ০৭ আগস্ট, ২০২৬ তারিখের মধ্যে যশোর বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের ই-মেইলে প্রেরণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে|

এ বিষয়ে আরো কি কি কাজ করে প্রাইম মিনিস্টার জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করা যায় এ নিয়ে গতকাল চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার তিথি মিত্র| সবাই সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা অফিসার আনিসুর রহমান| চুয়াডাঙ্গা সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিকাইল হোসেন| এছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানের প্রধান অতিথি তিথি মিত্র বলেন, শিক্ষা বোর্ড ও সরকারি নির্দেশনা মতে আপনারা টিম গঠনের কাজ এগিয়ে রাখুন| জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্টে বোর্ডের শিক্ষার্থীদের ¯^তঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।