চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোস্তাফিজুর রহমানের বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে| চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে গতকাল রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়|
পুলিশ সুপারের সম্মেলন কক্ষে বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মোস্তাফিজুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান| এসময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার পেশাগত দক্ষতা, সততা, দায়িত্বনিষ্ঠা ও মানবিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও সু¯^াস্থ্য কামনা করেন| মোস্তাফিজুর রহমান ২০২৫ সালের ১৮ সেপ্টে¤^র চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন| দায়িত্ব পালনকালে তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের নিরবচ্ছিন্ন সেবা প্রদানে সততা, সাহসিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার পরিচয় দেন| সম্প্রতি তাকে নড়াইল জেলা পুলিশে বদলি করা হয়|
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার হাতে স্মৃতি স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন| অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তা চুয়াডাঙ্গা জেলা পুলিশের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনের সময়ের স্মৃতিচারণ করেন| এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (এ্যাডমিন) মিনহাজ উল ইসলাম, সহকারি পুলিশ সুপার (দামড়হুদা সার্কেল) শেখ মোহাম্মদ নুরুল্লাহ, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা  মশিয়ার রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলসহ  জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।