জীবননগরে ইয়াবাসহ যুবক গ্রেফতার

জীবননগর অফিস
জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৪ পিস ইয়াবাসহ এক যুবকে গ্রেফতার করেছে পুলিশ। আসামিকে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অপরাধ প্রমাণিত হওয়ায় জীবননগর উপজেলার মনারপুর ইউনিয়নের মাধবপুর গ্রামের আব্বাস আলীর ছেলে রাজন আহমেদ (২৮)-কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
পুলিশ জানায়, জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে রাজন আহমেদকে ৪ পিস ইয়াবাসহ হাতেনাতে গেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংক্ষিপ্ত বিচারের জন্য আদালতে উপস্থাপন করা হয়। গতকাল রবিবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোস্তফা কামাল আসামীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পুলিশ আরও জানিয়েছে, মাদক নির্মূলের জন্য মাদক কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।