মহেশপুর সীমান্তে ৬ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা বিএসএফের,  প্রতিহত করলো বিজিবি

স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জন নারী-পুরুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়েছে বিএসএফ| তবে সেই চেষ্টা  প্রতিহত করেছে বিজিবি| গতকাল শনিবার ভোর ৫টার দিকে মহেশপুর উপজেলার সামন্তা ক্যাম্পের বিপরীতে শুন্য রেখায় ৬ বাংলাভাষী নারী-পুরুষকে পুশ ইনের চেষ্টা করে বিএসএফ|
৫৮-বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার সামন্তা বিওপি’র আওতাধীন এলাকায় বিএসএফ ৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন এর প্রচেষ্টা চালায়| এ সময় বিজিবির  টহল দলের তৎপরতায় তা প্রতিহত করা হয়েছে| গতকাল শনিবার ভোর ৫ টার দিকে সীমান্ত পিলার ৫৫/এমপি এর নিকট গেইট দিয়ে ভারতের  ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ৬ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশ-ইন এর চেষ্টা করে| এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন মহিলা|
উক্ত ব্যক্তিরা বাংলাদেশে প্রবেশের পূর্বেই বিজিবি টহল দলের নজরে আসে| সামন্তা বিওপি’র টহল দল তাদের বাংলাদেশে প্রবেশে বাধা প্রদান করে| তারা সীমান্তের শুন্য লাইন থেকে ২০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছে| বিষয়টি  বিএসএফ’কে জানানো হয়েছে| প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সীমান্ত সুরক্ষা, পুশ-ইন, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় শান্তি- শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি দায়িত্বশীল ভূমিকা পালনে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে|  

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।