আলমডাঙ্গা অফিস
বাংলাদেশ জামায়াতে ইসলামী আলমডাঙ্গা উপজেলা অঞ্চলের রুকনদের নিয়ে চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে| গতকাল শনিবার সকাল ৭টায় আলমডাঙ্গা উপজেলা জামায়াতের কার্যালয়ে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়|
শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জেলা যুব বিভাগের সভাপতি ও আলমডাঙ্গা পৌর মেয়র প্রার্থী শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু| প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন|
প্রধান অতিথির বক্তব্যে মো. রুহুল আমিন বলেন, বর্তমান পরিস্থিতিতে সংগঠনের দায়িত্ব ও করণীয় সম্পর্কে সবাইকে সচেতন থাকতে হবে| সংগঠনের সিদ্ধান্ত দৃঢ়তার সঙ্গে মেনে চলতে হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী সব কার্যক্রম পরিচালনা করতে হবে| তিনি বলেন, ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ঊর্ধ্বে উঠে সংগঠনের সিদ্ধান্ত বাস্তবায়নই একজন দায়িত্বশীল কর্মীর কর্তব্য| দলীয়ভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি|
বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল| শিক্ষা শিবিরে ‘আখিরাতের প্রস্তুতি’ বিষয়ে আলোচনা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান| তিনি বলেন, যৌবন মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান সময়| তাই কুরআন-হাদিসের জ্ঞান অর্জন, ˆনতিক জীবন গঠন এবং মৃত্যুর পূর্বেই আখিরাতের প্রস্তুতি গ্রহণে সচেষ্ট হতে হবে| অনুষ্ঠানে দারসুল কুরআন পেশ করেন কুষ্টিয়া পৌর মেয়র প্রার্থী সুজাউদ্দিন জোয়ার্দার|
এ সময় জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা আইন ও আদালত সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, ভাংবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী কাইয়ুম উদ্দিন হীরক, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী, গাংনী আসমানখালী থানা আমির আব্বাস উদ্দিন, পৌর আমির মাহের আলী, সাবেক উপজেলা আমির ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা সেক্রেটারি মামুন রেজা, জিএ থানা সেক্রেটারি কামরুল হাসান সোহেল, রফিকুল ইসলাম, আলাউদ্দিন, সাইফুল্লাহ হাসান, আহসান, বদর মে¤^ার, বেলাল হোসেন, মেহেদী হাসান, গোলাম মুক্তাদির, মোহাম্মদ আলী, শফিউজ্জামান মিঠুসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ এবং রুকনরা উপস্থিত ছিলেন|
আলমডাঙ্গায় জামায়াতের রুকনদের শিক্ষা শিবির অনুষ্ঠানে এমপি রুহুল আমিন সংগঠনের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান



