আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান ও গ্রেফতারি পরোয়ানাসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ| আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ বানী ইসরাইলের নিদের্শনায় গত ২৩ জুলাই রাত ৮টা ৩৫ মিনিটে এসআই (নিঃ) শীতল বিশ্বাস সংগীয় অফিসার ফোর্সসহ থানা এলাকায় অভিযান ডিউটি করা কালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা পৌরসভাধীন ০২ নং ওয়ার্ডের রাধিকাগঞ্জ গ্রামস্থ শাহিন এর মুদির দোকানের পাশে মেহগনি বাগানের সামনে পাকা রাস্তার উপর হতে হাবিবুর রহমানের ছেলে খালিদ হোসেন (৩৫),গ্রাম রাধিকাগঞ্জ, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গাকে ৩৫(পঁয়ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন|
অপর অভিযানে গত ২৩ জুলাই রাত ৮ টা ১৫ মিনিটে এসআই(নিঃ) এস এস নিয়ামুল হক সংগীয় অফিসার ফোর্স সহ থানা অভিযান ডিউটি করা কালে আলমডাঙ্গা থানাধীন কালিদাসপুর রেলগেট সংলগ্ন মুজিবরের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর হতে শুকুর আলীর ছেলে মো জীবন ইসলাম(২৮), গ্রাম মোনাকষা, থানা আলমডাঙ্গা, জেলা চুয়াডাঙ্গাকে ০৪ (চার) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন|
আসামিদের বিজ্ঞ আদালতে উপস্থাপন করিলে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ১ম আদালত, চুয়াডাঙ্গা মহোদয় আসামী মো খালিদ হোসেন কে ০১ (এক) বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০(পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন| ও মোঃ জীবন ইসলাম(২৮) কে ০৬ (ছয়) মাসের বিনাসশ্রম কারাদণ্ড ও ১০০০/- (এক হাজার) টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন| এবং গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ সাইদুল ইসলাম, পিতা মৃত আব্দুল আজিজ, গ্রাম কৃষ্ণপুর (আবাসন পাড়া), মো সায়েত আলী, পিতা-মোঃ আফছার মন্ডল, গ্রাম বাঁশবাড়ীয়া, মোঃ মিলন হোসেন (২৬), পিতা মোঃ মুক্তার আলী,গ্রাম ভোলারদাইড়, মোঃ আলামিন আলা, পিতা মোঃ রবজেল নবা,গ্রাম-ফরিদপুর দোয়ারপাড়া,আসামিদের থানা আলমডাঙ্গা জেলা চুয়াডাঙ্গা|
বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে| এবং আসামীদের কে জেল হাজতে পাঠানো হয়েছে| তিনি আরো বলেন, এই ধরনের অভিযান অব্যাহত থাকবে|
আলমডাঙ্গায় পুলিশের অভিযানে সাতজন গ্রেফতার



