জীবননগর অফিস
‘সুস্থ জীবন যদি চাই, গাছ লাগানো ছাড়া উপায় নাই’ এই স্লোগানে জীবননগরে প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ করা হয়েছে| শুক্রবার সকাল ১০টায় জীবননগর মুক্ত মঞ্চের সামনে জীবননগর কমিউনিটি ফেসবুক গ্রুপ ও প্রাইড পরিবারের উদ্যোগে পথচারীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়|
এই কার্যক্রমের উদ্দোক্তা মামুন নিরব বলেন, ব্যবহৃত প্লাস্টিকের বোতল যত্রতত্র ফেলায় পরিবেশের সৌন্দর্য নষ্ট হচ্ছে, প্রকৃতি হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে| আবার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে গাছ লাগানোর বিকল্প নেই| নাজমুল নার্সারি ও বিসমিল্লাহ নার্সারির সৌজন্যে ব্যবহৃত একটি প্লাস্টিকের বোতলের বিনিময়ে একটি করে গাছের চারা বিতরণ করা হচ্ছে| এটির মাধ্যমে জনসচেতনতা ˆতরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে| আগামীতেও পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে|
জীবননগরে ব্যবহৃত প্লাস্টিকের বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ



