আলমডাঙ্গায় ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ৩৯পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ| গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টা ও রাত ১১টার দিকে উপজেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশ|
গ্রেফতার ব্যক্তিরা হলেন, আলমডাঙ্গা পৌরসভার রাধিকাগঞ্জ গ্রামের হাবিবুর রহমানের ছেলে খালিদ হোসেন (৩৫) এবং মোনাকষা গ্রামের শুকুর আলীর ছেলে জীবন ইসলাম (২৮)|
পুলিশ সুূত্র জানায়, আলমডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) শীতল বিশ্বাসের নেতৃত্বে রাধিকাগঞ্জ গ্রামের শাহিনের মুদি দোকানের পাশের মেহগনি বাগানের সামনে অভিযান চালিয়ে খালিদ হোসেনকে ৩৫ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়|
অন্যদিকে (এসআই) এস এস নিয়ামুল হকের নেতৃত্বে কালিদাসপুর রেলগেটসংলগ্ন মুজিবরের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে জীবন ইসলামকে ৪ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়| গতকাল শুক্রবার চুয়াডাঙ্গার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট , প্রথম আদালতে হাজির করা হলে খালিদ হোসেনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন , ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড , পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়| একই আদালত জীবন ইসলামকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড , এক হাজার টাকা অর্থদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন|
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, উপজেলাজুড়ে মাদকবিরোধী বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে| মাদক বিক্রি, বহন, সংরক্ষণ ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে| মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।