সরোজগঞ্জ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সদরুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সদর উপজেলার ডিঙ্গেদহ টাওয়ার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার পিস ইয়াবা ট্যাবলেটসহ ডিঙ্গেদহ ঈদগাহপাড়ার রবিউলের ছেলে রিফাত এবং খেজুরা এলাকার বাবুর আলীর ছেলে আরাফাতকে আটক করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত দুইজনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
সরোজগঞ্জে ইয়াবাসহ দুই যুবক আটক



