গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু, আহত-২

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীর ধর্মচাকী বোরিং মাঠে বিদ্যুৎস্পৃষ্টে নুরুল হক(৪৫) নামের এক কৃষকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে| একই সময়ে আহত হয়েছেন আরো দুজন কৃষক| গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটে|
কৃষক নুরুল হক ধর্মচাকী গ্রামের আজিজুল হকের ছেলে| আহতরা হচ্ছেন- একই গ্রামের আবু তাহেরের ছেলে সাহারুল ইসলাম(৪২) ও আব্দুস সামাদের ছেলে সাইফুল ইসলাম(৪৫)| আহত দুজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে|
স্থানীয়রা জানান, নুরুল হক, সাহারুল ও সাইফুল তিন জন ধর্মচাকী বোরিং মাঠে একটি ˆবদ্যুতিক সেচ পাম্পের সন্নিকটে কাজ করছিলেন| কাজ শেষে সকলেই হাত ধোয়ার জন্য সেচ পাম্পের কাছে গেলেই হঠাৎ সকলেই বিদ্যুৎস্পৃষ্ট হন| মাঠের লোকজন তাদেরকে উদ্ধার করে| এদের মধ্যে নুরুল হকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|
গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্টে আহত নুরুল হক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে| খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে| পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।