ঢাকায় হারিয়ে যাওয়া ৭ বছরের ছোট্ট রিনা ২১ বছর পর মেহেরপুরে মায়ের কোলে ফিরল

তৌহিদ উদ দৌলা রেজা, মেহেরপুর
৭ বছরের ছোট্ট শিশুটি জানতো না তার বাড়ির ঠিকানা| ঢাকায় বাবার কাছে যাওয়ার সময় হারিয়ে গিয়ে এক শিক্ষকের বাড়িতে আশ্রয় মিললেও আপনজনদের খুঁজে ফিরেছেন সারাক্ষণ| বাড়ির ঠিকানা বলতে না পারায় ফেরা হয়নি মায়ের কোলে| পরিচয়হীনতার গ্লানি নিয়ে জীবন থেকে কেটে গেছে ২১টি বছর| এর মধ্যে ¯^ামী-সন্তান সংসার নিয়ে ব্যস্ত হলেও রক্তের টানে খুঁজে ফিরেছেন বাবা-মা আর আপনজনদের| শেষ পর্যন্ত পরিবারকে খুঁজে পেয়ে আনন্দে আত্মহারা গোটা পরিবার| সে মেহেরপুরের গাংনীর মহিষাখোলা গ্রামের আব্দুর রহমানের মেয়ে|
রিনা জানান, হারিয়ে যাওয়ার পর সে একটি বাসে উঠে পড়ে| বাসের হেলপার তাকে জিজ্ঞেস করে কোন উত্তর না পাওয়ায় গাউসিয়া মার্কেটের সামনে নামিয়ে দেন| রিনা এদিক ওদিক ঘুরে তার দাদিকে খুঁজছিল| কিন্তু দাদিকে না পেয়ে একজন মহিলার সহযোগিতায় ঠাঁই হয় নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের দরি সত্যবান্দী (বড় বীনারচর) গ্রামের বাসিন্দা মোতালেব মাস্টারের বাড়িতে|
তিন ছেলের জনক হলেও কোনো কন্যাসন্তান না থাকায় তিনি রিনাকে নিজের মেয়ের মতোই লালন পালন করেন| স্কুলে ভর্তি করান, পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনাও করান| পরে পড়াশোনা বন্ধ হলেও স্নেহ-ভালোবাসায় কোনো কমতি রাখেননি|সেখানেই কেটে যায় এক যুগ| পরে ২০১৪ সালের দিকে মাহবুব নামের এক যুবকের সঙ্গে রিনার বিয়ে হয়| বর্তমানে রিনা তিন সন্তানের জননী| তবে জন্মদাতা বাবা-মাকে খুঁজে পাওয়ার আকাঙ্ক্ষা কখনোই শেষ হয়নি|
রিনার বাবা আব্দুর রহমান জানান, তিনি ঢাকায় থাকতেন| মেয়ে রিনা থাকতো গ্রামে দাদির কাছে| মেয়ে বায়না ধরায় তার দাদি তাকে সাথে নিয়ে ঢাকায় আসে| কিন্তু ভাগ্যের পরিহাস, রিনা হারিয়ে যায় গাবতলী বাসস্ট্যান্ড থেকে| বহু খোঁজাখুজি করে তাকে আর পাওয়া যায় নি| একদিকে মেয়ে হারানোর শোক অন্যদিকে স্থানীয়দের মেয়ে বিক্রি করে দেয়ার অপবাদ তাকে কুরে কুরে খাচ্ছিল| অবশেষে চার মাস আগে তিনি জনপ্রিয় উপস্থাপক আরজে কিবরিয়ার ‘আপন ঠিকানায়’ অনুষ্ঠানের মেয়ের তথ্য পাঠান| অপরদিকে পিতা মাতার সন্ধান চেয়ে রিনার ¯^ামিও তথ্য পাঠান| দুটি তথ্য যাচাই-বাছাই শেষে গত ১৩ জুলাই নিশ্চিত হয়- এটাই সেই হারিয়ে যাওয়া রিনা আক্তার|
এরপর গত বুধবার দীর্ঘ ২১ বছর পর রিনা ফিরে আসেন তার পিতার বর্তমান ঠিকানা গাংনীর সন্ধানী পাড়ায়| তাকে একনজর দেখতে ভিড় করেন পাড়া-প্রতিবেশী, আত্মীয়-¯^জন এবং দূর-দূরান্তের মানুষ| আবেগঘন সেই পুনর্মিলনের মুহূর্তে অশ্রুসিক্ত হয়ে পড়েন ¯^জনরা| সাত বছরের হারিয়ে যাওয়া সেই রিনা আজ তিন সন্তানের জননী| দীর্ঘ ২১ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জন্মদাতা বাবা-মায়ের বুকে ফিরে পেলেন তিনি, আর বাবা-মাও ফিরে পেলেন তাদের হারিয়ে যাওয়া আদরের সন্তান|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।