চুয়াডাঙ্গায় বিভিন্ন সড়কে ঢাক-ঢোল, করতাল, বাদ্যযন্ত্রের তালে তালে অনুষ্ঠিত হলো রথযাত্রা

স্টাফ রিপোর্টার
ধর্মীয় উৎসাহ-উদ্দীপনা ও ব্যাপক উৎসবমুখর পরিবেশে চুয়াডাঙ্গায় সনাতন ধর্মাবল¤^ীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পালিত হয়েছে| শহরের বিভিন্ন মন্দিরের উদ্যোগে পৃথকভাবে রথযাত্রা অনুষ্ঠিত হলে হাজারো ভক্তের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো শহর| গতকাল বৃহস্পতিবার  সকালে বড় বাজার সার্বজনীন দুর্গা মন্দির থেকে রথযাত্রা বের করা হয়| পরে শ্রী শ্রী জগন্নাথ নামহট্ট মন্দির দৌলাতদিয়ার দক্ষিণপাড়া, মালোপাড়া মন্দির এবং দৌলাতদিয়ার মন্দির থেকেও পৃথক পৃথক রথ বের করা হয়| প্রতিটি রথযাত্রায় নারী-পুরুষ, শিশু, কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা ¯^তঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন|
রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন সড়কে সৃষ্টি হয় উৎসবের আমেজ| ঢাক-ঢোল, করতাল ও অন্যান্য বাদ্যযন্ত্রের তালে তালে এবং বক্সে পরিবেশিত হরিনাম সংকীর্তনের সুরে ভক্তরা আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন| ভগবান শ্রী জগন্নাথদেবের রথের দড়ি টেনে ধর্মীয় বিশ্বাস ও ভক্তির বহিঃপ্রকাশ ঘটান ভক্তরা | রথগুলো শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত গন্তব্যে পৌঁছায়| শোভাযাত্রা শেষে সত্যনারায়ণ মন্দির, মালোপাড়া মন্দির ও দৌলাতদিয়ার মন্দিরে ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়| পরে প্রতিটি মন্দিরে আগত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়|
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি ¯^াভাবিক রাখতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ছিল বিশেষ নিরাপত্তা ব্যবস্থা| রথযাত্রার পুরো রুটজুড়ে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করেন| আয়োজকদের মতে, প্রতি বছরের ন্যায় এবারও বিপুলসংখ্যক ভক্তের উপস্থিতিতে রথযাত্রা প্রাণবন্ত হয়ে ওঠে|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।