জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ডিএনএ টেষ্ট কীট ও ভায়াগ্রা উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে আসামীবিহীন ডিএনএ টেষ্ট কীট ও ভায়াগ্রা উদ্ধার করা হয়েছে| গত বুধবার বিজিবি সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে মূল্যবান ডিএনএ টেষ্ট কীট ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করে| তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি|
৫৮-বিজিবি জানায়, গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে জীবননগর উপজেলার নতুনপাড়া বিওপি’র সীমান্ত পিলার-৬৭/এমপি এর নিকট নতুনপাড়া গ্রামের জোড়া পুকুর পাড়ে রিপন মিয়ার আম বাগানে চোরাচালান বিরোধী অভিযান চালায়| এ সময় আসামীবিহীন ২১৪ পিস ভারতীয় ডিএনএ টেষ্ট কীট (উঘঅ ঞঊঝঞ কওঞ(ঐক-৪০-২৩) উদ্ধার করা হয়| উদ্ধারকৃত ডিএনএ কীটের মূল্য-৫০ লাখ ২৯ হাজার টাকা|
এদিকে বুধবার রাত সাড়ে ৮টার দিকে জীবননগর গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৫-এস এর নিকট গয়েশপুর গ্রামের উত্তরপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন ৩৮৮ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।