দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে কুরআন শিক্ষা কার্যক্রমের আড়ালে ধর্মীয় প্রতিষ্ঠানকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দামুড়হুদা উপজেলা বিএনপি। গতকাল বুধবার বিকাল ৪টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাস স্ট্যান্ডে সোনালী ব্যাংকের সামনে একটি সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।
দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনুর, সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শরিফুজ্জামান শরীফ বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের পবিত্রতা ও নিরপেক্ষতা রক্ষা করা সবার দায়িত্ব। মসজিদকে কোনো রাজনৈতিক দলের সাংগঠনিক কার্যক্রম বা বিভেদ সৃষ্টির জায়গা হিসেবে ব্যবহার করা উচিত নয়। কোনো বিতর্কিত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, দামুড়হুদার মানুষ শান্তি ও সম্প্রীতি চায়। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে তা যেন সংঘাত বা সহিংসতায় রূপ না নেয়। গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমেই জনগণের বক্তব্য তুলে ধরা হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু বলেন, মডেল মসজিদকে কেন্দ্র করে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
সমাবেশে বিশেষ অতিথিদের মধ্যে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সদ্দার আলী হোসেন, জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খাঁন খোকন, দর্শনা থানা বিএনপির সভাপতি খাজা আবুল হাসনাত বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন, জীবননগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শাজাহান আলী, দামুড়হুদা উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মন্টু মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, জেলা জাসসের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, সাংগঠনিক সম্পাদক রাজিব খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুুল ইসলাম মোমিন। হাউলী ইউনিয়ন বিএনপি’র সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক নাফিজ আক্তার সিদ্দিকী, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম টুটুল, নাটুদা ইউনিয়ন বিএনপি’র সভাপতি শামসুল আলম খান, নতিপোতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দাামুড়হুদা সদর ইউনিয়ন বিএনপি’র সিনিয়ার সহ-সভাপতি শফি মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী।
দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক একরামুল হক, সদস্য সচিব জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ন- আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আফজালুর রহমান সবুজ প্রমূখ।
উল্লেখ্য, গত শনিবার (১১ জুলাই) দামুড়হুদা উপজেলা মডেল মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর তৃণমূল পর্যায়ের একটি শাখার উদ্যোগে তা’লিমুল কুরআন ফাউন্ডেশন এর ব্যনারে কুরআন শিক্ষা কার্যক্রমের আয়োজন করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে আপত্তি সৃষ্টি হয়। বিএনপির অভিযোগ, ধর্মীয় কার্যক্রমের আড়ালে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরদিন রোববার (১২ জুলাই) উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি, বিক্ষোভ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে কয়েকজন জামায়াত কর্মী আহত হন বলে জানা যায়।
দামুড়হুদা উপজেলা মডেল মসজিদকে রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ



