জীবননগর অফিস
জীবননগর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানির সাথে জীবননগর প্রেসক্লাবের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত ইউএনও সাংবাদিকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং জনসেবার মানোন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।
তিনি বলেন, আমি জীবননগরে নতুন দায়িত্ব গ্রহণ করেছি। উপজেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল করতে আপনাদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। প্রশাসন ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করা সহজ হবে। আমরা সবাই মিলে জীবননগরকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।
সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জীবননগর প্রেসক্লাবের সভাপতি ফয়সাল মাহতাব মানিক ও সাধারণ সম্পাদক রিপন হোসেন, সাংবাদিক আতিয়ার রহমান, মোহাম্মদ আব্দুল্লাহ, মোস্তাফিজুর রহমান, জাহিদুল ইসলাম কাজল, মনিরুজ্জামান রিপন, ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, অনিক সিদ্দিকী প্রমুখ।
জীবননগরের নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ



