জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামে মাদকসেবন করা অবস্থায় এক যুবকের ধরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে গ্রামবাসী।
আটককৃত যুবক শফিকুল ইসলাম (৩৫) মৃগমারী গ্রামের সরকার পাড়ার মৃত আব্দুল আজিজের ছেলে। গতকাল শনিবার বিকালে তাকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে ধরে গ্রামবাসী। পরে জীবননগর থানা পুলিশের নিকট খবর দিলে তারা তাকে আটক করে নিয়ে যায়।
মৃগমারী গ্রামে মাদক নির্মুল কমিটির দায়িত্বে থাকা সবুজ হোসেন বলেন, শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে।তাকে এরআগে কয়েকবার সতর্ক করা হয়েছে। কিন্তু শোনেনি। বিকালে সরকারপাড়া বিলের মাঠে গাঁজা সহ তাকে আটক করা হয়।পরে পুলিশের খবর দিলে তারা এসে নিয়ে যায়।
ইমরান হোসেন নামের আরেকজন বলেন, মাদকের প্রভাবে আজ আমাদের সমাজ ধ্বংসের পথে। মাদকের কারনে অনেক সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। এজন্য আমরা গ্রামবাসীদের সাথে নিয়ে বেশ কিছু দিন ধরে মাদকের বিরুদ্ধে কাজ করে যাচ্ছি। মাদকের সাথে জড়িত ব্যক্তিরদের এর আগে অনেকবার সতর্ক করা হয়েছে। এখন আর ছাড় নয়। মাদক সহ যাকেই পাবো তাকেই ধরে পুলিশের হাতে তুলে দিবো। গত ২ দিন আগে ৩ জনকে ধরে পুলিশে দেওয়া হয়েছিলো। মাদকের বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে আছি। মাদককারবারি ব্যক্তি কে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। মাদক নির্মুল না হওয়া পর্যন্ত আমরা কাজ করে যাবো।
জীবননগরে গাঁজাসহ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসী



