আলমডাঙ্গায় পৌর কাউন্সিলর প্রার্থীর গণসংযোগ ও লিফলেট বিতরণ

আলমডাঙ্গা অফিস
আসন্ন আলমডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ৫ নম্বর ওয়ার্ড (এরশাদপুর) কাউন্সিলর পদপ্রার্থী মাওলানা আব্দুল হান্নানের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় এরশাদপুর এলাকার বিভিন্ন সড়ক ও পাড়া-মহল্লায় এ গণসংযোগ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় প্রার্থী মাওলানা আব্দুল হান্নান স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচিত হলে ওয়ার্ডের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের অঙ্গীকার তুলে ধরেন। পরে ভোটারদের মাঝে তাঁর নির্বাচনী লিফলেট বিতরণ করা হয়।
গণসংযোগে উপস্থিত ছিলেন ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর আমির নাজমুস সালেহীন, ওয়ার্ড সেক্রেটারি আল আমিন হুছাইন, ইউনিট সভাপতি শামসুল আলম, সাইফুল ইসলাম, মুন্তাজ আলী, ইউনিট সেক্রেটারি সুলতান আলী, শরিফুল ইসলাম, শ্রমিক কল্যাণের সভাপতি হারুন অর রশিদ, যুব জামায়াতের সভাপতি আব্দুল্লাহ, সেক্রেটারি সোহেল রানা, আব্দুর রাজ্জাক, রশিদ, সুমন আলী, হাবিবুল্লাহ, রাকিবসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।