গাংনীতে গরু বোঝাই লাটা হা¤^া উল্টে একজন নিহত, আহত-১১

মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনীতে গরু বোঝাই লাটা হা¤^ার উল্টে উজ্জ্বল(৩৫) নামের এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন| একই সময়ে আহত হয়েছেন আরো ১১ জন গরু ব্যবসায়ি| বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার রাইপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে| আহতদেরকে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে কুষ্টিয়া মেডিকেলে রেফার করা হয়েছে| নিহত উজ্জ্বল মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে|
প্রত্যক্ষদর্শী রায়পুর গ্রামের মুজাহিদ জানান, মেহেরপুর থেকে গরু বোঝাই লাটাহা¤^ারটি গাংনীর রায়পুর বাজার হয়ে আলমডাঙ্গা পশু হাটে যাচ্ছিল| রায়পুর বাজারে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে সেটি উল্টে যায়| গাড়ির নিচে চাপা পড়ে নিহত হন ব্যবসায়ি উজ্জ্বল|একই সময়ে আহত হন আরো ১১ ব্যবসায়ি|
আহতরা হচ্ছেন- মেহেরপুর সদর উপজেলার বামনপাড়ার আলিমুদ্দীনের ছেলে রহিদুল(৫৫), ফেলামিরের ছেলে রাজা(৬০), চকশ্যামনগরের আব্বাছ আলীর ছেলে ওসমান(৪৪), ইসমাইলের ছেলে ইসরাফিল(৫৫) ও ইজারুলের ছেলে কবির(৪২), মুজিবনগর উপজেলার মোনাখালির জহুর মন্ডলের ছেলে সাবদার আলী(৬০) ও দুলাল উদ্দীনের ছেলে ইসমাইল(৪৪), যাদবপুরের আলীমুদ্দীনের ছেলে নাজমুল (২৫), রাধাকান্তপুরের লিটন(৩২), মোনাখালির রফিকুল(৫০) ও আলাল উদ্দীন(৪৫)|
স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে| সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করা হয়|
গাংনী উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন| আহতদেরকে তাৎক্ষনিকভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেলে পাঠানো হয়েছে|
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, রাইপুর নামক স্থানে গরু বোঝাই লাটা হা¤^ার দুর্ঘটনায় একজন নিহত হয়েছে| এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন কার্যক্রম প্রক্রিয়াধিন|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।