চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন এসআই শরিফুল ইসলাম

পদ্মবিলা প্রতিনিধি
মাদকদ্রব্য উদ্ধার, দেশীয় অস্ত্র জব্দ, ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং প্রতারণার শিকার অসহায় মানুষের অর্থ উদ্ধারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে বিশেষ অবদান রাখায় চুয়াডাঙ্গার শ্রেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম।
এ উপলক্ষে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খান-এর পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার মিনহাজুল ইসলাম এসআই শরিফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম বলেন, এই স্বীকৃতি তার দায়িত্ব ও কর্তব্যবোধকে আরও বাড়িয়ে দিয়েছে। সম্মাননায় ভূষিত করায় তিনি চুয়াডাঙ্গার পুলিশ সুপার রুহুল কবির খানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।