জীবননগরে ২৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ এসকাফ সিরাপসহ আটক ২

জীবননগর অফিস


জীবননগরে মাদকবিরোধী অভিযানে ২৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে উপজেলার ধোপাখালী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার মহিদুল ইসলামের ছেলে নুরুল ইসলাম (২৫) এবং একই এলাকার আলেকের স্ত্রী খাদিজা বেগম (৫০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের একটি দল শুক্রবার সকাল ৮টার দিকে ধোপাখালী বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ২৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ওই দুজনকে আটক করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।