স্টাফ রিপোর্টার
অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্য সনদ না নিয়ে দই উৎপাদন করায় ঘোলদাড়ি বাজারে মিষ্টি বাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করেন।
চুয়াডাঙ্গা জেলা ভোক্তা অধিকার এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার ঘোলদাড়ি বাজারে অভিযান চালানো হয়। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত অভিযানে চাল, মিষ্টি তৈরি কারখানা, ঔষধ, সার ও বীজের দোকান পরিদর্শন করা হয়।
এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য সনদ না নিয়ে দই উৎপাদনসহ প্রভৃতি কারণে খাদ্য সামগ্রী তৈরি করায় মো: শুকুর আলী এর মিষ্টি বাড়িকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
একই সময়ে বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত মূল্যে পণ্য কেনাবেচা ও মেয়াদ উত্তীর্ণ খাদ্য বিক্রি না করার জন্য নির্দেশ দেয়া হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটিলিয়নের একটা টীম।
অপরিচ্ছন্ন পরিবেশ ও স্বাস্থ্য সনদ না নিয়ে দই উৎপাদন করায় ঘোলদাড়ি বাজারে মিষ্টি বাড়িকে ২০ হাজার টাকা জরিমানা



