চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন সংগঠনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন সংগঠনের আগামীর কর্মসূচি সফল করার উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর  ১টায় দৈনিক আজকের খাসখবর পত্রিকার কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী। সভায় সংগঠনটির আগামি কর্মসূচি ৪ জুলাই শনিবার মাথাভাঙ্গা নদী বাঁচাও আন্দোলনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী ও রাজনৈতিকসহ বিভিন্ন সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে।
সভাটি জেলা শহরের সাহিত্য পরিষদের অডিটোরিয়াম রুমে সকাল সাড়ে ১০টায় ওই সংগঠনগুলোর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় মাথাভাঙ্গা নদীর নাব্যতা সংকট দূরীকরণ দখল দূষণ রোধ করা। মাথাভাঙ্গার শাখা নদী সমূহের উৎস মুখ সমূহের বিভিন্ন প্রতিবন্ধকতা দূরীকরণসহ অবাধ পানিপ্রবাহের গতিধারা কিভাবে অব্যাহত রাখা যায়। সে সকল বিষয় সমূহকে প্রাধান্য দিয়ে মতবিনিময় সভা হতে যাচ্ছে।
এসময় সভায় সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ হামিদুল হক মুন্সী বলেন, আগামি শনিবার জেলার সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভাটি সুশৃঙ্খল ভাবে সবার উপস্থিত কামনা করে মতবিনিময় সভা সম্পন্ন করা হবে। তাই সভায় সকলকে আহ্বান করছি সবার উপস্থিত থাকার জন্য।  আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, নদী বাঁচলে আমরা বাঁচব। এটি কোনো ব্যক্তির একার লড়াই নয়, এটি চুয়াডাঙ্গার সর্বস্তরের মানুষের অস্তিত্বের লড়াই। তাই  মাথাভাঙ্গা নদী তার পূর্বের জৌলুস ও রূপ ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের এই বিভিন্ন কর্মসূচি অব্যাহত থাকবে।
এসময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হেমন্ত কুমার সিংহ রায়, সদস্য শাহ আলম সনি, হাবিবি জহির রায়হান, কামরুজ্জামান সেলিম, জিসান আহমেদ, শামসুজ্জোহা রানা, শেখ লিটনসহ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন উপদেষ্টা কমিটির সদস্য রাজীব হাসান কচি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।