মেহেরপুর অফিস
মেহেরপুরের গাংনী পাইলট স্কুল এন্ড কলেজ ও জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ৩০০ টি বনজ ও ফলদ গাছের চারা বিতরণ করা হয় । ব্র্যাকের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন গাংনী পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান বাবলু এবং ব্র্যাকের মেহেরপুর জেলা সমন্বয়ক শেখ মনিরুল হুদা ও ব্র্যাক টিভি কন্ট্রোল প্রোগ্রামের মোহাম্মদ তুহিন।
এসময় স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়। শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, জীবন ও পরিবেশ রক্ষায় এবং জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য অভিঘাত মোকাবেলায় বৃক্ষরোপনের কোন বিকল্প নেই, তাই প্রতিটি শিশুকে তিনি একটি করে বৃক্ষ রোপনের পরামর্শ প্রদান করেন। তিনি ব্র্যাককে ক্ষুদ্রঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য প্রশংসা করেন। জানা গেছে, ব্র্যাক গাংনী ছাড়াও মেহেরপুরের অন্যান্য জায়গায় মোট ৮০০ টি নানা প্রজাতির (আম, নারিকেল, লিচু, কাঁঠাল, কাঠবাদাম, ইত্যাদি) গাছের চারা বিতরণ করেছে ।
গাংনীতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ



