চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির সাবেক সেক্রটারী অ্যাড. আব্দুল গফুরের ইন্তেকাল, দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সেক্রেটারী আ্যাড. আব্দুল গফুর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  
এদিকে, মরহুম অ্যাড. আব্দুল গফুর এর নামাজের জানাযা গতকাল মঙ্গলবার রাত ১১ টায় নিজ গ্রাম উজিরপুর কবরস্থানে জামে মসজিদে অনুষ্ঠিত হয় এবং জানাযা নামাজের পর উজিরপুর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়েছে।
সিনিয়র অ্যাড: আব্দুল গফুর বিগত ১৯৭২ সালের ৩০ জুন বাংলাদেশ বার কাউন্সিলে তালিকাভুক্তির পর চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে কর্মজীবন শুরু করেন। এই গুনী, মেধাবী, মিষ্টভাষী আইনজীবী আইন পেশায় ৫৪ বছর পার করেছেন। অ্যাড. আব্দুল গফুর উজিরপুর আল ফালাহ জামে মসজিদে বিনা পারিশ্রমিকে ২৭ বছর ইমামতি করেন। মরহুমের আত্নার মাগফিরাত কামনা করে ও  শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু ও সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।