স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় শহীদ জিয়া স্মৃতি নাইট ফুটবল টুর্নামেন্ট -২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। গতকাল রাত ৮টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বিপুল হাসান হ্যাজি। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার তরিকুল ইসলাম তরু, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রায়হান-উল ইসলাম কাজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক আতিকুল নেওয়াজ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাবের দপ্তর সম্পাদক বেস্ট জার্সি ওয়ার্ল্ডের সর্বাধিকারী সোহেল আহমেদ মালিক সুজন। এ টুর্নামেন্টে ৮টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
উদ্বোধনী দিনে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গোধূলি ম্যাচে মুখোমুখি হয় গাড়াবাড়িয়া স্পোর্টিং ক্লাব ও ব্ল্যাক ফাইটার। এ ম্যাচে গাড়াবাড়িয়া ১-০ গোলে জয়লাভ করে শুভ সূচনা করে। দ্বিতীয় ম্যাচ নবারুণ স্পোর্টিং ক্লাব ৭ -০ গোলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ একাদশকে পরাজিত করে। তৃতীয় ম্যাচ মসজিদপাড়া একাদশ ৩-১ গোলে জুনিয়র একাদশকে পরাজিত করে। খেলাগুলো পরিচালনা করেন সাবেক ফুটবলার নাজমুল হক শান্তি।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে করেন সুলতানুল আরেফিন পিয়াস।



