কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

জীবননগর অফিস
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জীবননগর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে র‌্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। গাছ লাগান, পরিবেশ বাঁচান এবং বৃক্ষরোপণ করি, পরিবেশ সুন্দর করি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিকে ইউনিয়ন বিএনপির সভাপতি মনোয়ার হোসেন মাস্টার, সহ-সভাপতি টিপু সুলতান, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শহিদুল ইসলাম ব্যাংকার, বাপ্পি সরকার, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফ উদ্দিন, সহকারী শিক্ষক মনিরুজ্জামান, ফারুক হোসেন, ইয়ামিন হোসেন, কবির হোসেন, শিক্ষিকা ইস্পাহানি খাতুন, চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি তানভীর হোসেন রাজিব, কেডিকে ইউনিয়ন যুবদলের আবু সামা টোকন ও শামীম হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুস শুকুর, মশিউর রহমান, সেক্রেটারি শরিফুল ইসলাম, মিলন শাহ, মজিবুর রহমান, আমির হোসেন, আলিম বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুস সাত্তার, এনামুল, আবুল হোসেন, জেলা ছাত্রদলের রাজু ও রাজন, কেডিকে ইউনিয়ন কৃষকদলের সভাপতি ও সাবেক ইউপি সদস্য মহিদুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তারা সবাইকে বাড়ির আঙিনা, বসতভিটা, রাস্তার পাশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবসের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।