চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৬ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদন্ড

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযানে ৬ মাদকসেবী আটক করেছে। গত রবিবার দিনব্যাপী চুয়াডাঙ্গা সদর ও জীবননগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন। এ সময় বুপ্রেনরফাইন ইনজেকশন
২ এ্যাম্পুল, টাপেন্টাডল ৬ পিস ও  ৪ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে  বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করা হয়। দন্ডপ্রাপ্তরা হলো চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর গ্রামের মোঃ সোহাগ আলী  (৩২), দক্ষিণ হাসপাতাল পাড়ার মোঃ কুরবান আলী (৪৭), ঈদগা পাড়ার বাদশা (৩৫), বেলগাছি মুসলিম পাড়ার মাসুদ রানা (৩৮) ও  জীবননগর শুটিয়া উপডাঙ্গাপাড়ার মোঃ রফিকুল ইসলাম (৪০)।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম গণ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, রবিবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার জীবননগর ও চুয়াডাঙ্গা সদরের বিভিন্নস্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় সোহাগ আলীর কাছ থেকে ২ পিস টাপেন্টাডল, কুরবান আলীর কাছ থেকে ২ পিস টাপেন্টাডল, বাদশার কাছ ২ পিস টাপেন্টাডল, মাসুদ রানা কাছ থেকে ২ এ্যাম্পুল বুপ্রেনরফাইন ও রফিকুল ইসলামের কাছ থেকে ২ পিস ইয়াব উদ্ধার করা হয়।
পরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এস.এম. আশিস মোমতাজ আসামী  সোহাগ আলীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, কুরবান আলীকে ৬ মাসের  বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, বাদশাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড, মাসুদ রানাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া জীবননগর উপজেলার নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম রাসেল আসামী রফিকুল ইসলামকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।