মেহেরপুর অফিস
মেহেরপুরে চাকরি মেলায় ১২ টি প্রতিষ্ঠানে চাকরি পেলো ২৮০ জন। গতকাল রবিবার পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপি অনুষ্ঠিত এই চাকরি মেলায় আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় চাকরি মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামীম হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাশার।
চাকরিপ্রাপ্তরা জানান, আমাদের মতো বেকার যুবকদের জন্য কাজের সন্ধানে এমন আয়োজনে আমরা অত্যান্ত খুশি। বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এই চাকরি মেলা আয়োজন করায় ণধসধযধ , ধিষঃড়হ, ঐড়হফধ, ইউ ঔড়নং, চঝচ এৎড়ঁঢ় এর মত কোম্পানিতে চাকরিতে সুযোগ পেয়েছি।
চাকরিদাতা প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ বলেন, দক্ষ জনবল পেতে এই চাকরি মেলায় আবেদন গ্রহণ করে চাকরি দেওয়ার উদ্দেশ্যে এখানে অংশগ্রহণ করেছি। সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তারা।
অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, দারিদ্র বিমোচন সংস্থার আয়োজনে সরকারের এমন সহযোগিতা সমাজে বেকারত্ব ঘুচাতে কার্যকর ভূমিকা পালন করবে বলে আশা করছি।
এই চাকরি মেলায় ৪৫০ জন আবেদনকারী অংশগ্রহণ করেন।
মেহেরপুরের চাকরির মেলায় ২৮০ জন বেকার যুবক-যুবতী পেলো চাকরি



