জীবননগর অফিস
জীবননগরে এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত শুক্রবার জীবননগর পাইলট হাই স্কুল মাঠে বিকাল সাড়ে ৪টায় এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ, জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান, নায়েবে আমির সাখাওয়াত হোসেন, উপজেলা সেক্রেটারী মাহফুজুর রহমান, জামায়াতের পেশাজীবী পরিষদের নেতা পদ্মপুকুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক খলিলুর রহমান, জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, জীবনের উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটনসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে জীবননগর উপজেলা যুব জামায়াত। উদ্বোধনী দিনে যশোর জেলা ফুটবল একাদশ ও ঝিনাইদা জেলা ফুটবল একাদশ খেলায় অংশগ্রহণ করে। প্রথম দিনে যশোর জেলা ফুটবল একাদশ ৪-৩ গোলে ঝিনাইদহ জেলা ফুটবল একাদশ কে পরাজিত করে টুর্নামেন্টে শুভ সূচনা ঘোষণা করেন।
জীবননগরে ‘এমপি রুহুল আমিন মাদকবিরোধী গোল্ডকাপ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন



