দামুড়হুদায় সন্ত্রাসবিরোধী পৃথক অভিযানে ৪ আসামী গ্রেফতার

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় পৃথক অভিযান পরিচালনা করে সন্ত্রাসবিরোধী আইনের আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল সোমবার গ্রেফতারকৃতদের চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাদিপুর গাংপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেন (৩৬), দলিয়ারপুর মাঝেরপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মন্টু (৪৫), দলকা লক্ষীপুর গ্রামের মৃত ঝড়োর ছেলে ফরজ আলী (৩৬) ও ভগিরথপুর ক্যাম্পপাড়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মমরেজ হোসেন (২৫)।
পুলিশ জানায়, দামুড়হুদা কাদিপুর গাংপাড়া গ্রামের মৃত নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার হোসনে কে গত রবিবার রাত ৯টার দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মডেল থানার মামলা নং-০৮। পেনাল কোডের এজাহারভুক্ত আসামি দলিয়ারপুর মাঝেরপাড়া গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে মন্টু কে গতকাল সোমবার রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি থেকে দলিয়ারপুর পুলিশ ক্যাম্প গ্রেফতার করে। পরে তাকে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে। মামলা নং-২২ ও জিআর নং-১১৬/২৬।  
অপরদিকে, দলকা লক্ষীপুর গ্রামের মৃত ঝড়োর ছেলে ফরজ আলী কে রাত দেড়টার  দিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলা নং-২৩ ও জিআর নং-১১৭/২৬।  পেনাল কোডের এজাহারভুক্ত ৪ নম্বর আসামি ভগিরথপুর ক্যাম্পপাড়া গ্রামের মোশারেফ হোসেনের ছেলে মমরেজ হোসেন কে রাত ১টার দিকে চারুলিয়া পুলিশ ক্যাম্প
গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানায় হস্তান্তর করে। মামলা নং-২৪ ও জিআর নং-১১৮/২৬।
এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে গতকালই তাদেরকে চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে ও পলাতক আসামি গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।