জীবননগর সীমান্ত থেকে আসামাবিহীন ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

স্টাফ রিপোর্টার
জীবননগর সীমান্ত থেকে ভারতীয় মদ ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে| গতকাল শুক্রবার বিজিবি পৃথক ৪ টি স্থানে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে| তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি|
গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে সামন্তা বিওপি’র সীমান্ত পিলার-৫৬/৪-এস এর নিকট বেলেহাটি পাড়া মাঠে মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ৪৯ বোতল মদ এবং ৬২৫ বোতল (ঈড়ফবরহপ চযড়ংঢ়যধঃ & ঞৎরঢ়ৎড়ষরফরহপ ঐুফৎড়পযষড়ৎরফব (ঊংশঁভ) ঝুৎঁঢ়) সিরাপ উদ্ধার করে| একই দিন রাত সাড়ে ১২টার দিকে
জীবননগর উপজেলার গয়েশপুর বিওপি’র সীমান্ত পিলার-৬৮/৫-এস এর কাছে গয়েশপুর গ্রামে অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১ হাজার ৫৪৪ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়|
এদিকে গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে মাটিলা বিওপি’র সীমান্ত পিলার-৫২/১৬-এস এর নিকট মাটিলা গ্রামে অভিযান চালিয়ে ভারতীয় ৪৯ বোতল মদ এবং ৫৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়| এর আগে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে খোসালপুর বিওপি’র সীমান্ত পিলার-৬০/৮৬-আর এর কাছে খোশালপুর গ্রামে অভিযান চালিয়ে ১ হাজার ৬৫০ পিস বাংলাদেশী ঔষধ উদ্ধার করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।