পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম নুর আলী মিয়ার মাতা এবং শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজনের দাদি মরহুমা নেহারন নেছার রূহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| গতকাল শুক্রবার বাদ আছর শংকরচন্দ্র ক্যাম্পপাড়া মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়| দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল হান্নান ও মাওলানা আবুল বাশার|
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শংকরচন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল আলম সুজন, উপজেলা বিএনপির সাবেক নেতা অ্যাডভোকেট শাহজাহান মুকুল, মরহুম আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের পুত্র রায়হানুল কবির, জেলা কৃষক দলের নেতা আরিফ হোসেন সোনা, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল হাই ও আলমগীর হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি রায়হান উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, সাবেক সদস্য শওকত মাহমুদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও মুসল্লিবৃন্দ|
অনুষ্ঠানে মরহুমা নেহারন নেছার রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়| একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য মহান আল্লাহর নিকট ˆধর্য, শক্তি ও সহনশীলতা কামনা করা হয়| উপস্থিত বক্তারা মরহুমার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন|
শংকরচন্দ্রে মরহুমা নেহারন নেছার মাগফিরাত কামনায় দোয়া



