মেহেরপুর অফিস
মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বজ্রপাতে আহসান আলী(৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার বারাদি ইউনিয়নের বলিয়ারপুর দরগাতলার মাঠে এই ঘটনা ঘটে। বজ্রপাতের নিহত আহসান আলী ঐ গ্রামের আজিম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানাই আহসান কৃষি কাজের জন্য দরগাতলের মাঠে অবস্থান করছিলেন এমন সময় আকাশে মেঘ ও পরে বৃষ্টি শুরু হয় এক পর্যায়ে বজ্রপাত হলে কৃষক আহসান আলী গুরুতর আহত হন। এ সময় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু



