গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আলমডাঙ্গায় সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা

আলমডাঙ্গা অফিস
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আলমডাঙ্গায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন, আলমডাঙ্গার আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার। এসময় তিনি বলেন, গ্রাম আদালত হলো সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচারপ্রাপ্তির একটি কার্যকর ব্যবস্থা। এর কার্যক্রম সম্পর্কে জনগণকে আরও সচেতন করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রশান্ত কুমার দে, উপজেলা সমাজসেবা অফিসার সাজ্জাদ হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, উপজেলা নির্বাহী সহকারী প্রশাসনিক কর্মকর্তা সাজিনা খাতুন, তথ্যসেবা কর্মকর্তা স্নিগ্ধা উপস্থিত ছিলেন।
এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের ম্যানেজার তাইজেল হোসেন, ঐশিকার নির্বাহী পরিচালক আশরাদুল কবির, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের ম্যানেজার সালাউদ্দিন, সাজেদা ফাউন্ডেশনের এরিয়া ম্যানেজার দিলীপ বিশ্বাস, ব্র্যাকের ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট মানিক ও ম্যাক্সি মিলি রানি রংগা, ওয়েভের অ্যাকাউন্টিং অ্যাসিস্ট্যান্ট আজিজুল রহমান, আশা’র আরএম গোবিন্দ সরকার এবং আদ্-দ্বীনের বিএম সাব্বির হাসান ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।