দর্শনায় মাদকবিরোধী অভিযানে দুই যুবকের কারাদণ্ড

দর্শনা অফিস
দর্শনা পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে দর্শনা পৌরসভার মোহাম্মদপুর এলাকার উজ্জ্বল দাসের ছেলে আশিক দাস এবং দামুড়হুদা উপজেলার জয়রামপুর শেখপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে রাশিদুল (১৯)-কে আটক করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আশিক দাসকে ৬ মাস এবং রাশিদুলকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া উভয়কে ১০০ টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও নির্ধারিত সাজা ভোগের নির্দেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটশাহীন আলম। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বদরুল হাসান উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।