স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফকে দিনব্যাপী সংবর্ধনা প্রদান করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা| গতকাল শনিবার সকাল থেকে রাত পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক এসব সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়| এদিকে আজ রোববার বেলা ১০টায় দায়িত্বভার গ্রহণ করবেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ|
দিনের প্রথম সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বেলা সাড়ে ১০টার দিকে শরীফুজ্জামান শরীফের নিজ বাসভবনে| এতে চুয়াডাঙ্গা জেলা মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মহিলা দলের সভাপতি রউফ উর নাহার রিনা, সিনিয়র সহসভাপতি ও সাবেক কাউন্সিলর শেফালী বেগম, সাধারণ সম্পাদক জাহানারা পারভীন এবং যুগ্ম সম্পাদক ও মহিলা ভাইস চেয়ারম্যান সালমা জাহান পারুল প্রমুখ|
পরে বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের হলরুমে জেলা কৃষকদলের উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাকৃষক দলের আহ্বায়ক মোকাররম হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু ও খালিদ মাহমুদ মিল্টন, জেলা কৃষকদলের সদস্য সচিব ও বারাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারোক হোসেন, যুগ্ম আহ্বায়ক আরিফ হোসেন জোয়ার্দার সোনা ও তরিকুল আলম জোয়ার্দার বিলু| এছাড়া উপস্থিত ছিলেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খানসহ চুয়াডাঙ্গা সদর উপজেলা ও পৌর, আলমডাঙ্গা উপজেলা ও পৌর, জীবননগর উপজেলা ও পৌর, দর্শনা থানা ও পৌর এবং দামুড়হুদা উপজেলা কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ|
এরপর দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কুতুবপুর ইউনিয়নের আক্কাস লেক ভিউ পার্ক কমিউনিটি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম নজু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিপটন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাহাবুল হক মহাবুল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা ¯ে^চ্ছাসেবক দলের আহ্বায়ক এম এ হাসান এবং সদর উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মাহাবুব হোসেন প্রমুখ|
বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলমডাঙ্গা উপজেলা এরশাদ মঞ্চে আরেকটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়| এতে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ছালাম বিপ্লব, আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জাহিদ হাসান শুভ, সদস্য সচিব রাসেল আহমেদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিক হাসান রিংকু ও সদস্য সচিব তন্ময় আহমেদসহ ১৫টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা|
সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত জেলা পরিষদ প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফ বলেন, চুয়াডাঙ্গা জেলার উন্নয়ন ও মানুষের কল্যাণে আমি সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করতে চাই| জেলার সকল মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ড এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য| বিএনপির তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে| আমি সকলের সহযোগিতা কামনা করছি| তিনি আরও বলেন, চুয়াডাঙ্গাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে| জনগণের প্রত্যাশা পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করব|



