ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শরীফুজ্জামান শরীফকে অভিনন্দন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফ ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণকে ঘিরে বিশ্ববিদ্যালয় পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদল শাখার পক্ষ থেকে শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শরীফুজ্জামান শরীফকে অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বগুণ বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার চিন্তাভাবনা ও দিকনির্দেশনায় ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠদান এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে।
এসময় আরোও উপস্থিত ছিলেন ফার্স্ট ক্যাপিটাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সোহানুর রহমান সোহান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান এ্যালেন প্রমুখ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।